ঢাকা সংবাদদাতা
গতকাল ২২শে ফেব্রুয়ারী ঢাকা মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালতের ২৫নং আদালত-কক্ষে মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ “এথিস্ট নোট” নামক ওয়েবসাইটের সম্পাদক/প্রকাশক ও বিভিন্ন লেখকদের বিরুদ্ধে ইউসুপ কাউসার কর্তৃক আনীত ধর্ম অবমাননার মামলা গ্রহণ করেন। আদালত সূত্রে জানা গেছে এই ওয়েবসাইটের এর বিরূদ্ধে ইসলাম ধর্মের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য ছাঁপানোর অভিযোগ রয়েছে। আদালত ঢাকা মেট্রোপলিটান পুলিশের পিবিআই শাখাকে মামলাটি তদন্তের এবং তদন্ত প্রতিবেদন জমা দেবার নির্দেশ দিয়েছেন।
মামলাটি ফৌজদারী দন্ডবিধি ১৮৬০ (সংশোধিত) আইনের ২৯৫, ২৯৫ক, ২৯৮ এবং ৩৪ ধারার অধীনে গৃহীত হয়। মামলার শীর্ষ আসামী প্রকাশক/সম্পাদক মোঃ রাসেল মিয়া সহ সর্বমোট আট (০৮)। মামলার নম্বর – সি.আর. -২২০/২০২৬ বলে জানা গেছে আদালত তথ্যমতে। মামলার পরবর্তী শুনানী ২১শে এপ্রিল ২০২৬।
আসামীদের মধ্যে অন্যন্যরা হলেন – নুরুল আমিন, বুরহান উদ্দীন, তাহসিন আহমেদ, মোসাম্মাত নাসরিন সুলতানা, মোঃ তোফায়েল আহমেদ, রুমানা পারভীন, এবং গাজী মোহাম্মাদ সাইফুল ইসলাম।
মামলার বাদী এবং পিবিআই এর সাথে পৃথকভাবে যোগাযোগ করা হলে তারা চলমান তদন্তাধীন মামলা প্রসঙ্গে মন্তব্য করতে অনিচ্ছা প্রকাশ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক আদালত সূত্র জানায় – নতুন সরকার আসার পর এবং ইসলাম-পন্থী দলগুলোর বিপুল ভোট পাওয়ার কারণে এধরণের অভিযোগ এখন আগের চেয়েও গুরুত্ব এবং সতর্কতার সাথে বিবেচনা করতে সচেষ্ট আইন ও বিচার মন্ত্রণালয়।
এথিস্ট নোট এর সম্পাদক এবং প্রকাশক মোঃ রাসেল মিয়াকে ই-মেইল এবং মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ওনাকে পাওয়া যায়নি।